জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুন হতো অতীতের ভুল গুলো সব শুধরে নিতে পারতাম (বাস্তব জীবনের গল্প)
জীবনের কিছু বাস্তব কথা
এই যান্ত্রিক শহরে বেলা শেষে কেউ কারো পাশে থাকে না। আজকে যে আপনার পাশে আছে কাল হয়তো সে আর থাকবে না। জীবনে চলার পথে একাই চলতে শিখুন। কারণ বাস্তবতার সামনে আবেগের কোন স্থান নেই। আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিক হই কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার।জীবনের কিছু চরম সত্যের মধ্যে একটি হলো মানুষ মানুষের ভালো চায়না। মানুষ চাইবে না আপনি জীবনে ভালো কিছু করুন, ভালো কিছু করে নিজের জীবনকে উন্নত করুন। (বাস্তব জীবন নিয়ে উক্তি)
আসলেই বাস্তব জীবন বড়ই কঠিন। দিন দিন পরিস্থিতি বদলে যাচ্ছে। একসময় মনে হতো জীবন ও বাস্তবতা খুবই সহজ। যেভাবে চিন্তা করছি সেভাবেই হয়তো কেটে যাবে জীবন। অল্প চাহিদা ও সহজ জীবন যাপনে দিন কেটে যাবে। আজকে অনেকটা দিন পর দেখছি সেই চিন্তা ধারার সাথে বাস্তবতার আকাশ পাতাল পার্থক্য।
স্বার্থ,হিংসা ও আমিত্ব সেই সব চিন্তাধারাকে অনেক দূর তাড়িয়ে নিয়ে যায়। পিছনে আর ফিরে দেখা হয় না। জীবন নিয়ে কিছু কথা থাকে সবারই। মানব জীবনটা চিরস্থায়ী নয়। আর জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়। জীবন নিয়ে কিছু কথা থাকে বলেই আমরা জীবন নিয়ে ভাবি। (বাস্তব কথা)
জীবন যখন থমকে দাঁড়ায় সময় গুলো খুব এলোমেলো ভাবে যেন পেছন ফিরে ডাকে।জীবনে বাস্তবতা আসলে খুবই কঠিন চাইলেও অনেক কিছু পাওয়া সম্ভব না আবার না চাইতেই অনেক কিছু পেয়েও মানুষ অসুখী থেকে যায়। আসলে বিচিত্র মানুষ তার নিজের চাওয়া পাওয়া সম্পর্কে নিজেই জানে না। বিচিত্র এই পৃথিবীর সব মানুষ নিজের চাওয়া পাওয়ার হিসাব কষতে কষতে এক সময় জীবনের হিসাব অসম্পূর্ন রেখেই চলে যায়।
নিজের কষ্ট ও অসুস্থতা নিজের কাছে পাহাড় সমান আর অন্যের কাছে এইগুলো দু - চার লাইনের গল্প মাত্র সময় খারাপ যাওয়া টাও আল্লাহর নেয়ামত এতে বোঝা যায় কে আপন আর কে পর। কারণ জিন্দা থাকলে তো নিন্দা হবেই, লাশের প্রশংসা তো শত্রুরাও করে।(বাস্তব কিছু কথা)
জীবনের সকল কঠিন মূহুর্তে সবাই ছলনাময়,
অতঃপর রব ছাড়া আপনি কাউকে পাশে পাবেন না। আপনার জীবনের বিশ্বস্ত শুধু আপনার রবই।
সত্যিই অসুস্থ হলে বুঝা যাই সুস্থতা আমারন আল্লাহর কতো বড় নেয়ামত

0 মন্তব্যসমূহ